,

আফগানিস্তানের শান্তি বৈঠকে নারীদের নেওয়ার আহ্বান জোলির

news-image

বিনোদন ডেস্ক : অস্কারজয়ী হলিউড তারকা ও জাতিসংঘের শরণার্থী কর্মী অ্যাঞ্জেলিনা জোলি আফগানিস্তানের শান্তি বৈঠকে নারীদের নেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার জাতিসংঘের এক অধিবেশনে সচিব ও কূটনীতিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

গত বছরের শেষ দিকে মার্কিন কর্মকর্তা ও আফগান তালেবান নেতাদের মধ্যে শান্তি বৈঠক শুরু হয়েছে। আফগান নারী অনেকের আশঙ্কা, যুক্তরাষ্ট্র–সমর্থিত সেনারা ২০০১ সালে তালেবান শাসনের অবসান ঘটানোর পর তাঁরা যে স্বাধীনতা ভোগ করছেন, তালেবানের সঙ্গে সন্ধিতে তা খর্ব হতে পারে। আফগান নারীদের কণ্ঠ রোধ করা হচ্ছে।

জাতিসংঘ শান্তিরক্ষা অধিবেশনের কার্যনির্বাহী বৈঠকে জোলি বলেন, সম্প্রতি আফগানিস্তানের হাজারো নারী জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের এবং তাঁদের সন্তানদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার হন। শান্তি সমঝোতায় নিজেদের অধিকার যাতে নিশ্চিত হয়, এ ব্যাপারে জোর দিয়েছেন তাঁরা। এত দিন তাঁদের কথা কেউ ভাবেনি, কেউ বলেনি। তিনি বলেন, এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব থাকাটা ভয়ংকর। নারীর অধিকারের বিষয়টি এড়িয়ে গেলে আফগানিস্তান বা বিশ্বের কোথাও শান্তি বা স্থিতিশীলতা থাকতে পারে না। জোলি ১৮ বছর ধরে জাতিসংঘ শরণার্থীবিষয়ক বিশেষ দূত হিসেবে কাজ করছেন।

আনুষ্ঠানিক বিবৃতিতে নারীদের প্রতি উদারনীতি রাখা হতে পারে বলে জানিয়েছেন তালেবান নেতারা। তাঁদের মূল আলোচক বলেন, সংবিধান অনুযায়ী নারীদের অধিকার সংরক্ষণ করলে তা শান্তির পথে প্রতিবন্ধকতা হবে। আফগানিস্তান পুনর্গঠনবিষয়ক মার্কিন বিশেষ মহাপরিদর্শক বৃহস্পতিবার এ কথা জানান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের