মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অক্টোবরে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে। তবে এখনও কাউন্সিলর তারিখ চূড়ান্ত হয়নি। কাউন্সিলকে ঘিরে উপদেষ্টা পরিষদ ও সভাপতিমণ্ডলীসহ সংশ্লিষ্টদের নিয়ে ৮টি টিম গঠন করা হবে।শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সাহারা খাতুন, পীযুষকান্তি ভট্টাচার্য্য, নুরুল ইসলাম নাহিদ, আব্দুর রাজ্জাক, ফারুক খান, রমেশ চন্দ্র সেন, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপির সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও সংগঠনের জাতীয় কাউন্সিলের প্রস্তুতিকে সামনে রেখে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আটটি টিম গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। দলের উপদেষ্টামণ্ডলী, সভাপতিমণ্ডলী এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত এই আটটি টিম সাংগঠনিক বিভাগের কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও গতিশীল করবে।সভার শুরুতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বনানীর অগ্নিকাণ্ডে নিহত ও নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এসময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেনের প্রতিও গভীর সহমর্মিতা জানান।সভায় গতকালের (বৃহস্পতিবার) বনানী দুর্ঘটনার পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্বেচ্ছাশ্রমী শিক্ষার্থীদের সাহসী ও কার্যকরী ভূমিকার জন্য শেখ হাসিনা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সারাদেশে দলীয়ভাবে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে সারা দেশে আওয়ামী লীগের সর্বস্তরে সাংগঠনিকভাবে বছরব্যাপী উপযোগী কর্মসূচি পালন ও গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।এছাড়া স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনে যে সব মন্ত্রী, এমপি ও নেতারা দল মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করছেন না তাদের কর্মকাণ্ডের ওপর প্রতিবেদন তৈরি ও ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।

উল্লেখ্য, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয় তিন বছর পর পর। ২০১৬ সালের ২৩ অক্টোবর সর্বশেষ সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনা টানা অষ্টমবারের মতো পুনঃনির্বাচিত হন, তবে সাধারণ সম্পাদক পদে নতুন মুখ এসেছিলেন ওবায়দুল কাদের। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক