মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাগ্নি মোবাইল নাম্বার দিয়েছিলেন, যোগযোগ করতে পারেননি পলি

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত ফ্লোরিডা খানম পলির দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুরে বাবা-মায়ের কবরের পাশেই তাকে দাফন করা হয়। এর আগে জগন্নাথপুর জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাজা হয়।

নিহত পলি স্ক্যানওয়েল লজিস্ট্রিক লিমিটেডের বিভাগীয় প্রধান হিসেবে দ্বায়িত্বরত ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তান ফয়সাল ও স্বামী নিয়ে ঢাকার মিরপুরে স্থায়ীভাবে বসবাস করতেন তিনি। তার স্বামীর নাম ইউসুফ উসমান মনু। তিনি উপজেলার পাঁকা ইউনিয়নের বাসিন্দা।

নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বনানীতে এফ আর টাওয়ারে আগুন লাগার পর দুপুর দেড়টা পর্যন্ত পরিবারের কয়েকজনের সঙ্গে কথা বলতে পেরেছিলেন তিনি। এ সময় পলি তাদের জানিয়েছিলেন, ১১তলায় কার্যালয় থেকে ১২তলা পর্যন্ত উঠতে পেরেছিলেন। কিন্তু এরপর থেকে কারো সঙ্গে যোগাযোগ করতে পারেননি পলি।

নিহতের ভাগ্নি ডা. ফাহিমা শামিম খুসবু জানান, তার সঙ্গেও কথা বলতে পেরেছিলেন পলি। এ সময় তিনি সার্বক্ষণিক যোগযোগের জন্য একটি মোবাইল নাম্বার পলিকে এসএমএস করেছিলেন। কিন্তু পরে আর কোনো যোগাযোগ করতে পারেননি তিনি।

ঘটনার পর পলির মৃতদেহ সিএমএইচ হাসপাতালে সনাক্ত করতে পারেন খুসবু। তিনি জানান, খালার মোবাইল থেকে নাম্বারটি সংগ্রহ করে হাসপাতালের এক চিকিৎসক তার সঙ্গে যোগাযোগ করে মরদেহ নিয়ে যেতে বলেন। পরে তার খালু ইউসুফ উসমান লাশ সনাক্ত করে গ্রামের বাড়ি রওয়ানা হন।

ঢাকা থেকে পরিবারের সদস্যরা লাশ নিয়ে দুপুর ১টার দিকে শিবগঞ্জে পৌঁছায়। পরে দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার জগন্নাথপুর জামে মসজিদে পলির জানাজা শেষ করে বাবা-মার কবরের পাশে দাফন করা হয়।

স্ত্রী হারানো ইউসুফ উসমান মনু ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা ঢাকাকে আর লাশের নগরী হিসেবে দেখতে চাই না। আমরা চাই আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে বসবাস উপযোগী ঢাকা গড়ে তোলা হোক।’

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন