,

বনানীর আরেকটি ফ্ল্যাট বাড়িতে অগ্নিকাণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের রেশ কেটে যেতে না যেতেই ফের বনানীর আরেকটি ফ্ল্যাট বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৯ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটের দিকে ২৩ নম্বর সড়কের ৪৩ নম্বর বাড়ির চারতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, আগুন লাগার পর বাড়ির আশপাশে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়েছে।‘আস্থা’ নামের বাড়িটিতে যে ফ্ল্যাটে আগুন লেগেছে, সেটির মালিক আখতার হোসেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে, ফ্ল্যাটের বাসিন্দা এবং স্থানীয়দের বালতিতে করে পানি ঢেলে আগুন নেভাতে দেখা গেছে।

ওই ভবনের বাসিন্দারা নিরাপদে নেমে এসেছেন। ভবনের চার তলায় গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ইতোমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ বিডি২৪লাইভকে বলেন, আমার সেখানে যাওয়ার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে বনানীর ২১তলা এফআর টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে এখন পর্যন্ত ২৫ জন নিহত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৭৬ জন ভর্তি রয়েছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর