মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখন কথা বলার সময় নেই, অ্যাকশন নেওয়া হবে : মেয়র আতিকুল

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১০ দিনের মধ্যে ফায়ার সেফটি ও বিল্ডিং সেফটি চেয়ে ভবনের মালিকদের কাছে গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র (ডিএনসিসি) আতিকুল ইসলাম।

আজ বনানীতে আগুনে পোড়া ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উত্তর সিটি মেয়র।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এর পরেও বিল্ডিং মালিকরা ফায়ার সেফটি এবং বিল্ডিং সেফটি পরিপালনে ব্যর্থ হলে মেজিস্ট্রেট সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।’

এ সময় বিল্ডিং মালিকদের প্রতি হুশিয়ারী দিয়ে মেয়র বলেন, ‘এখন কথা বলার সময় নেই, অবশ্যই অ্যাকশন নেওয়া হবে।’

মেয়র আরও বলেন, ‘ভবনের পরবর্তী নিরাপত্তায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের, রাজউক এবং গণপূর্ত মন্ত্রণলায় একসঙ্গে কাজ করবে। আমরা চাই সিটি করপোরেশনের ও রাজউকের মধ্যে কোনো ফাঁক না থাকে। আজকে এই বিভিন্ন গ্যাপের কারণে এই সমস্যাগুলো হয়েছে।’

আতিকুল ইসলাম বলেন, ‘গতকাল দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী ক্ষণে ক্ষণে খোঁজ নিচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, এই ঘটনার সাথে সংশ্লিষ্ট কাউকে যেন ছাড় দেওয়া না হয়। জিরো টলারেন্সের নীতি অনুসরণ করতে বলেছেন।’

বহুতল ভবনের মালিক, কমর্মকর্তা ও কমর্মচারীদের উদ্দেশ্য করে মেয়র বলেন, ‘ভবনের মালিক যারা আছেন, ভবনে চাকুরীজীবীরা প্রবেশের আগে দেখবেন বিল্ডিং সেফিটি ও ফায়ার সেফটি ঠিক আছে কিনা। একইভাবে যারা ভবনে কাজ করেন, আপনারাও ভবনে প্রবেশের আগে নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে কি না দেখে প্রবেশ করবেন।’

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে ২২ তলা বিশিষ্ট ওই ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল দীর্ঘক্ষণ কাজ করার পর সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ছাড়া আহত হয়েছেন আরও ৭০ জন। তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইতিমধ্যে নিহতদের পরিচয় শনাক্ত করে ২৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শুধু নিহত শ্রীলঙ্কার নাগরিক নিরস দিবনে রাজাকে হস্তান্তর করা হয়নি। তার তার লাশ রয়েছে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে।

নিহতরা হলেন-শ্রীলঙ্কার নাগরিক নিরস দিবনে রাজা। তিনি এই অগ্নিকাণ্ডে নিহত একমাত্র বিদেশি। এ ছাড়া বরিশালের মনির হোসেন, ঢাকার পেন্ডারিয়ার মাকসুদুর রহমান, দিনাজপুরের আব্দুল্লাহ আল মামুন, রংপুরের মোস্তাফিজুর রহমান, ঢাকার বনানীর মিজানুর রহমান, ঢাকার রূপনগরের ফরিদা খানম পলি, ঢাকার মোহাম্মদপুরের আতাউর রহমান, বনানীর রেজাউল করিম, নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের আহম্মদ জাফর, নোয়াখালী বেগমগঞ্জের জেবুন্নেসা ও ঢাকার রমনার মো. সালাউদ্দিন।

এ ছাড়া রয়েছেন টাঙ্গাইল মির্জাপুরের নাহিদুল ইসলাম তুষার, ঢাকা কাফরুলের তানজিলা মৌলি, গোপালগঞ্জের কাশিয়ানী মো. পারভেজ সাজ্জাদ, ঢাকা বনানীর ইফতেহার হোসেন মিঠু, ঢাকা খিলখেতের শেখ জাবিন হাসমিন বৃষ্টি, নারায়ণগঞ্জ ফতুল্লার মো. ফজলে রাব্বি, শরীয়তপুরের আতিকুর রহমান, লালমনিরহাট পাটগ্রামের আনজিব সিদ্দিক আবির, ঢাকা ডেমরার আব্দুল্লাহ আল ফারুক, নীলফামারীর রুমকি আক্তার, নওগাঁর মো. মঞ্জুর হাসান ও ফজলে রাব্বি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক