মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপি কমিশনার জানালেন, যতটুকু অপরাধ করেছে, ততটুকু শাস্তি পাবে

news-image

নিজস্ব প্রতিবেদক : বনানীর এফ আর টাওয়ার নির্মাণকালে ভবন মালিকসহ অন্যান্য কেউ যদি কোনো অপরাধ করে থাকে তবে যে যতটুকু অপরাধ করেছে, ততটুকু শাস্তি পাবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে এমন মন্তব্য করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘এই ঘটনায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে ছয় সদস্যের একটি তদন্ত কমিট গঠন করা হয়েছে। রাজউকের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

ফায়ার সার্ভিসের তল্লাশি এখনো চলছে জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো তল্লাশি করছেন। এরপর পুলিশের ২২টি টিম ভবনের অফিস মালিকদের সঙ্গে নিয়ে ভবনে প্রবেশ করবেন। সবার নিজ নিজ অফিসে গিয়ে তাদের সব কিছু চেক করা হবে।’

এই ঘটনায় মামলার বিষয়ে তিনি বলেন, ‘আইনের যথার্থ ধারায় মামলা করা হবে।’ ইতিমধ্যে ভবনের মালিককেও চিহ্নিত করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৭০ জন। তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে ২৪ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জটিলতার কারেণে নিহত শ্রীলঙ্কার নাগরিক নিরস দিবনে রাজাকে হস্তান্তর করা হয়নি। তার লাশ রাখা হয়েছে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে।

গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে ২২ তলা বিশিষ্ট ওই ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল দীর্ঘক্ষণ চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

নিহতরা হলেন-শ্রীলঙ্কার নাগরিক নিরস দিবনে রাজা। তিনি এই অগ্নিকাণ্ডে নিহত একমাত্র বিদেশি। এ ছাড়া বরিশালের মনির হোসেন, ঢাকার পেন্ডারিয়ার মাকসুদুর রহমান, দিনাজপুরের আব্দুল্লাহ আল মামুন, রংপুরের মোস্তাফিজুর রহমান, ঢাকার বনানীর মিজানুর রহমান, ঢাকার রূপনগরের ফরিদা খানম পলি, ঢাকার মোহাম্মদপুরের আতাউর রহমান, বনানীর রেজাউল করিম, নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের আহম্মদ জাফর, নোয়াখালী বেগমগঞ্জের জেবুন্নেসা ও ঢাকার রমনার মো. সালাউদ্দিন।

এ ছাড়া রয়েছেন টাঙ্গাইল মির্জাপুরের নাহিদুল ইসলাম তুষার, ঢাকা কাফরুলের তানজিলা মৌলি, গোপালগঞ্জের কাশিয়ানী মো. পারভেজ সাজ্জাদ, ঢাকা বনানীর ইফতেহার হোসেন মিঠু, ঢাকা খিলখেতের শেখ জাবিন হাসমিন বৃষ্টি, নারায়ণগঞ্জ ফতুল্লার মো. ফজলে রাব্বি, শরীয়তপুরের আতিকুর রহমান, লালমনিরহাট পাটগ্রামের আনজিব সিদ্দিক আবির, ঢাকা ডেমরার আব্দুল্লাহ আল ফারুক, নীলফামারীর রুমকি আক্তার, নওগাঁর মো. মঞ্জুর হাসান ও ফজলে রাব্বি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক