,

জাসিন্দা আরডান বললেন, এখানে আসসালামু আলাইকুম বলতে এসেছি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলায় নিহত অর্ধশত মুসল্লির স্মরণে এক জাতীয় অনুষ্ঠানে শুক্রবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান ভাষণ দেন।

গত ১৫ মার্চ জুমার নামাজের সময় ওই হামলার ঘটনার আজ ১৪ দিন পার হলো। অনুষ্ঠানে জাসিন্দা বলেন, আমাদের অন্ধকারাচ্ছন্ন সময়ের আজ দুই সপ্তাহ পেরিয়ে গেছে। যখন ওই হামলার ঘটনা ঘটেছিল, তার পরে আমরা ভাষা হারিয়ে ফেলেছিলাম।

তিনি বলেন, নিহত ওই ৫০ নারী-পুরুষ ও শিশুসহ আরও যারা আহত হয়েছেন, তাদের যন্ত্রণা ও বেদনা প্রকাশে কোন শব্দ যথেষ্ট হতে পারে? ঘৃণা ও সহিংসতার শিকার মুসলমান সম্প্রদায়ের মর্মবেদনা বোঝাতে কোন শব্দ যথার্থ হতে পারে?

‘শহরের শোক প্রকাশে কোন শব্দগুলো যথার্থ হতে পারে? যে শহরটি ইতিমধ্যে মারাত্মক মর্মবেদনার জন্য পরিচিতি পেয়েছে।’

জাসিন্দা বলেন, আমি জানি আপনাদের দুঃখ-কষ্ট বোঝানোর কোনো ভাষা আমাদের জানা নেই। আমি কেবল এখানে আসসালামু আলাইকুম বলতে এসেছি।

‘বন্ধু ও স্বজন হারানো মুসলমান নেতারা এই সাধারণ শব্দটিই ব্যবহার করেছেন। হাসপাতালের বেডে শুয়ে থাকা আহত ব্যক্তিরাও এ শব্দ ব্যবহার করেছেন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর