,

নারী কনস্টেবলের প্রেমের ফাঁদে হত্যা মামলার আসামী, অতঃপর

news-image

নিউজ ডেস্ক : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আসাদুল (৪২) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে বিভিন্ন অভিযান চালিয়েও ব্যর্থ হয়েছে পুলিশ। অবশেষে এক নারী কনস্টেবলের প্রেমের ফাঁদে ফেলে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার উপজেলার ভাইট বাজারে ওই নারী কনস্টেবলের সঙ্গে দেখা করতে আসলে পুলিশের হাতে ধরা পড়ে আসাদুল। এরপর তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারেক আল মেহেদি। তিনি বলেন, ‘নারী কনস্টেবলকে দিয়ে প্রেমের ফাঁদে ফেলে আসাদুলের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

এএসপি আরও বলেন, গত সেপ্টেম্বর মাসে হরিণাকুন্ডু উপজেলার মানদিয়া সরকারি ক্যানেলের পাশে তোয়াজ উদ্দিন মন্ডল (৬০) নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়। এ মামলায় নিহতের ছেলে বাদী হয়ে হরিণাকুন্ডু উপজেলার কালাপাড়িয়া গ্রামের বাসিন্দা আসাদুলকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

তিনি বলেন, বিভিন্নভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা যায়নি। তাই আমি ভিন্ন উপায়ে তাকে গ্রেপ্তার করার জন্য পদক্ষেপ গ্রহণ করি। এরই পরিপ্রেক্ষিতে এক নারী কনস্টেবল নিজের পরিচয় লুকিয়ে কলেজছাত্রী পরিচয় দিয়ে তার সঙ্গে কথা বলা শুরু করে। একপর্যায়ে সাজানো এই প্রেমের ফাঁদে ধরা দেয় আসাদুল।

এ মামলার অন্যান্য আসামিকে আরও আগেই গ্রেপ্তার করা হয়েছে হয়েছে বলেও জানান এএসপি তারেক আল মেহেদি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর