মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ড : মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি

news-image

নিজস্ব প্রতিবেদেক : রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ৩৬ দিনের মাথায় ঢাকার বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে ২২ তলা বিশিষ্ট ওই ভবনটিতে আগুন লাগে। কিন্তু আগুন লাগার এ ঘটনায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিভিন্ন রকম তথ্য এসেছে ফায়ার সার্ভিস ও পুলিশের কাছ থেকে।

পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের সহকারী কমিশনার সুবীর রঞ্জন দাস রাত ১টার দিকে জানান, থানা থেকে পাওয়া হিসাব অনুযায়ী ২৫ জনের মৃত্যুর তথ্য রয়েছে তার কাছে। তবে নিহতদের তালিকা তার হাতে নেই

রাত ৩টায় ঘটনাস্থলে উপস্থিত খিলক্ষেত থানার পরিদর্শক আদিল হোসেন বলেন, ‘এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৮ জনের নাম জানা গেছে।’

নিহতরা হলেন-পারভেজ সাজ্জাদ, মামুন, নিরস দিবনে রাজা, আমিনা ইয়াসমিন, আব্দুল্লাহ আল ফারুক, মনির হোসেন সরদার, মাকসুদুর, নাহিদুল ইসলাম তুষার, আহমেদ জাফর, রেজাউল করিম কাজী, আতাউর রহমান, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান, সালাউদ্দিন, তানজিনা মৌলি, আব্দুল্লাহ আল মামুন ও রুমকি। দুজনের নাম জানতে পারেনি পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টা ০৫ মিনিটের দিকে ঘটনাস্থলে স্থাপিত ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, মৃতের সংখ্যা ২৫। সংবাদকর্মীরা তৎক্ষণাৎ সেই সংবাদ প্রকাশও করেন। কিন্তু ১১টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খুরশিদ আলম মৃতের সংখ্যা কমিয়ে দেন। তখন জানানো হয়, মৃতের সংখ্যা ১৯।

খুরশিদ আলম বলেন, একই লাশ দুবার করে গণনা হওয়ার কারণে এমন বিভ্রান্তি হয়েছে। সংখ্যাটা আসলে ১৯ হবে, ২৫ নয়। দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক