,

বাঞ্ছারামপুরে ধরে নিয়ে প্রধান শিক্ষক কে বেধড়ক মারধর

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : বাঞ্ছারামপুরে রূপসদী জামিদা মুনসুর আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যের বিরুদ্ধে প্রধান শিক্ষককে জোর করে ধরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করে হামলাকারীর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। বুধবার উপজেলার রূপসদী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে প্রধান শিক্ষক আবুল বাশার বাড়িতে ফেরার পথে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শাহীন ও কয়েকজন তাকে জোরপূর্বক ধরে নিয়ে তার বাড়িতে আটকে রেখে নির্যাতন করেছে। এ ঘটনা জানাজানি হলে বুধবার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শাহীন ও তার সহযোগীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

এ ঘটনায় প্রধান শিক্ষক আবুল বাশার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে স্কুল পরিচালনা পর্ষদের কোঅপ্ট সদস্য শাহীন পারভেজ জানান, আমার বিরুদ্ধে প্রধান শিক্ষক ও কিছু ব্যক্তি মিথ্যা অভিযোগ এনেছে। প্রধান শিক্ষক আবুল বাশার তার নিজের দুর্নীতি থেকে বাঁচতে আমার বিরুদ্ধে তাকে মারধর করা ও আমার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির মিথ্যা অভিযোগ তুলছেন। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক আবুল বাশার আমাকে ফোনে তার ওপর হামলার ঘটনা জানানোর পর রূপসদী গ্রামে গিয়ে খোঁজখবর নিয়েছি। বিষয়টি তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর