,

দুরন্ত টিভি-রেডিও টুডের সম্প্রচার বন্ধ

news-image

নিউজ ডেস্ক : বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ভবনের পাশে অবস্থিত আহমেদ টাওয়ারে থাকা দুরন্ত টিভি ও রেডিও টুডের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টা ৫৬ মিনিটে দুরন্ত টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পোস্টে বলা হয়, বনানী অগ্নিকাণ্ডের কারণে দুরন্ত টিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা দ্রুত সম্প্রচারে ফিরে আসব।

বিকাল ৪টা ৩৬ মিনিটে রেডিও টুডের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ‘রেডিও টুডে’র নিয়মিত অনুষ্ঠান সম্প্রচারে আমরা অপারগ! বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডে আমরাও আক্রান্ত! রেডিও টুডেতে কর্মরত সকলে নিরাপদে আছে, আলহামদুলিল্লাহ। অবস্থার উন্নতি হলে আমরা আমাদের নিয়মিত সম্প্রচারে ফিরে আসবো। আমাদের সাথেই থাকুন।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এফআর টাওয়ারের ৯ তলায় আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত সাতজন নিহত ও বেশ কয়েকজন হতাহতের কথা জানা গেছে।

এ ঘটনায় যান চলাচল বন্ধ রয়েছে গুলশান-২ থেকে কামাল আতাতুর্ক সড়ক পর্যন্ত। বিকেল ৩টার দিকে কুর্মিটোলা হাসপাতালে জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে, তাদের কাছে বনানীর আগুনে নিহত একজন পুরুষের লাশ এসেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় চারিদিক থেকে উৎসুক জনতা এসে ভিড় জমিয়েছেন ঘটনাস্থলে। এ কারণে ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে। টাওয়ারের নিচে জমা জনতাকে সরিয়ে দিচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে আশপাশের সড়ক।

এ বিষয়ে বনানী থানার ডিউটি অফিসার রকিবুল জানান, আগুনের কারণে নতুন বাজার থেকে গুলশান-২ হয়ে বনানী এবং কাকলি থেকে বানানী পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার অভিযানে যেন কোনো বিঘ্ন না ঘটে সে কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানা গেছে, ভবনটিতে দ্যা ওয়েভ গ্রুপ, হেরিটেজ এয়ার এক্সপ্রেস, আমরা টেকনোলজিস লিমিটেড ছাড়াও অর্ধশতাধিক অফিস রয়েছে।

আগুন লাগার ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সেবার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ জন্য রাজধানীর সব সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর ও ভর্তি করে চিকিৎসার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। বন্ধ রয়েছে গুলশান ২ থেকে কামাল আতাতুর্ক সড়কে যান চলাচল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর