,

এফ আর টাওয়ারে আগুনে নিহত ২৫

news-image

নিজস্ব প্রতিবেদক : বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২৫ জন নিহতের খবর পাওয়া গেছে। ভবনটিতে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭০ জন।

বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে ২২ তলা বিশিষ্ট ওই ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল দীর্ঘক্ষণ কাজ করার পর সন্ধ্যা ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের উপপরিচালক (ডিডি) দিলীপ কুমার ঘোষ। তিনি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে উদ্ধারকাজ চলছে। ভবনে কেউ জীবিত অথবা মৃত অবস্থায় আটকা পড়ে আছে কি না-তা অনুসন্ধানে উদ্ধার দল কাজ করছে।

গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আবদুল আহাদ নিহত ছয়জনের পরিচয় নিশ্চিত করেছেন। তারা হলেন পারভেজ সাজ্জাদ (৪৭), মামুন (৩৬), আমিনা ইয়াসমিন (৪০), আবদুল্লাহ আল ফারুক (৩২), মনির (৫০) ও মাকসুদুর (৩৬)।

জানা গেছে, ঢামেকে নিহত ব্যক্তির নাম আবদুল্লাহ আল ফারুক এবং কুর্মিটোলায় নিহতের নাম নিরস ভিগ্নে রাজা (৪০)। কুর্মিটোলায় নিহত রাজা শ্রীলঙ্কার নাগরিক এবং স্কেন ওয়েল লজিস্টিকসের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তবে ইউনাইটেড হাসপাতালে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি। দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর