,

বনানীতে আগুন লাগা ভবনের দিকে তাকিয়ে অপেক্ষায় স্বজনরা

news-image

নিউজ ডেস্ক : বগুড়ার শান্তাহারের মেয়ে তাবজিলা মৌ। বয়স ৩৬ বছর। বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে মাকে ফোনে জানান, তার অফিসে আগুন লেগেছে। এরপর থেকেই মৌয়ের মুঠোফোনটি বন্ধ।

বনানীতে আগুন লাগা এফ আর টাওয়ার ভবনের নিচে দাঁড়িয়ে বোন মৌকে খুঁজে বেড়াচ্ছেন ছোট ভাই ও দুলা ভাই। কিন্তু এখনো মৌয়ের কোনো খোঁজ মেলেনি। আহতরা যে সব হাসপাতালে ভর্তি, সব জায়গায় খোঁজ নিয়েছে মৌয়ের স্বজনরা। কোথাও তাকে না পেয়ে আবার ফিরে এসেছেন আগুন লাগা এফ আর টাওয়ারের সামনে।

নিখোঁজ মৌয়ের দুলাভাই মো. রানা এসব কথা জানিয়েছেন।

মো. রানা বলেন, ‘এই ভবনের ১০ তলায় হেরিটেক্স নামের একটি প্রতিষ্ঠানে কাজ করত মৌ। এখনো তার কোনো সন্ধান মেলেনি। শেষ ভরসা মৌয়ের লাশ। রাত ৮টা পর্যন্ত তাও মেলেনি।’

আগুন লাগা এফ আর টাওয়ারের গেটের নিচে ভাতিজি অনিকার খোঁজে ছুটে বেড়াচ্ছেন চাচা আবু জাফর। তার ভাতিজিও এই ভবনে কাজ করত। দুপুরের পর থেকে তিনিও নিখোঁজ। এমন অনেক ব্যক্তির স্বজনেরাই খুঁজে বেড়াচ্ছেন তাদের আপনজনদের।

ফায়ার সার্ভিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দৈনিক আমাদের সময়কে বলেন, ‘ভেতরে আরও কয়েকজনের পড়ে আছে। তবে কতজন, তা সঠিকভাবে বলা যাচ্ছে না। যারা পড়ে আছে তারা মৃত।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘সন্ধ্যা ৭ টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এখন ভেতরে আমাদের সার্চিং অপারেশন চলছে।’

এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৭০ জন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর