,

এসপিসহ ৫ জনকে প্রত্যাহার-অব্যাহতি

news-image

নিজস্ব প্রতিবেদক : চতুর্থ ধাপে অনুষ্ঠেয় পাঁচ উপজেলা পরিষদের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইনি জটিলতা, অনিয়ম ও সহিংসতার কারণে এসব উপজেলার ভোটগ্রহণ স্থগিত করা হয়। এছাড়া এক এসপি ও দু’জন ওসিকে প্রত্যাহার ও দু’জন ওসিকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যার ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, কুমিল্লার বড়ুরা, ময়মনসিংহের ত্রিশাল, ফেনীর ছাগলনাইয়া, পিরোজপুরের মঠবাড়িয়া, খুলনার ডুমুরিয়া উপজেলার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

তিনি আরও জানান, পিরোজপুরের এসপি সালাম কবির, মঠবাড়িয়ার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম ও বরগুনার আমতলীর ওসি আলাউদ্দিন মিলনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ওসি মো. শাহাজাহান কবির ও ভোলার তজুমদ্দিনের ওসি ফারুখ আহমদকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে ১২৭ উপজেলায় ভোটগ্রহণের কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর