,

আগুন নিয়ন্ত্রণে এলেও চারদিকে শুধু ধোঁয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসলেও ভবনের ভেতরে থেকে এখনো শুধু ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরে অবিরত পানি ছুড়ছেন।

সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। পাশাপাশি ভবনের নিচে এখনো উৎসুক জনতা ভিড় করে আছেন। ফলে ফায়ার সার্ভিস, ওয়াসা, ডিএনসিসির পানি সরবারহ করার গাড়ি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে।

ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট দীর্ঘক্ষণ কাজ করার পর বিকেল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে দুপুর ১২টা ৫০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। ভবনটিতে দ্য ওয়েভ গ্রুপ, হেরিটেজ এয়ার এক্সপ্রেস, আমরা টেকনোলজিস লিমিটেড ছাড়াও অর্ধশতাধিক অফিস রয়েছে।

আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরের ডিউটি অফিসার মিজানুর রহমান। তিনি বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে নির্বাপণ শতভাগ হয়নি। ধোঁয়া আছে। পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে।

রাজধানীর বনানীর বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আটকে পড়াদের উদ্ধারে দুটি স্কাই লিফট ব্যবহার করা হয়েছে। এ পর্যন্ত ভবনটি থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া সবাই কমবেশি আহত হয়েছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ইউনাইটেড হাসপাতালে তিনজন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন এবং ঘটনাস্থলে ১১ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন ৭০ জন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) দিলীপ কুমার ঘোষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর