মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অফিস চলছে হেলমেট মাথায়

news-image

দিনাজপুর প্রতিনিধি : ছাদ থেকে পড়ছে সিমেন্ট বালুর পলেস্তারা। ঝরছে রঙ। হেলমেট মাথায় বসে আছে বেশ কয়েকজন। এরমধ্যে কাজ চলছে কাগজে কলমে। তাদের মনে শঙ্কা কখন বুঝি ফাঁটবে মাথা। এটি দিনাজপুরের কাহারোল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের প্রতিদিনের দৃশ্য।

সরেজমিনে দেখা যায়, ঝুঁকিপূর্ণ ছাদের নিচে কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। অফিসে প্রবেশ করলে যে কেউ চমকে উঠবেন। কারণ অনেকেই সড়কে মোটরসাইকেল চালাতে হেলমেট পরে না, কিন্তু অফিসের কাজ করতে গিয়ে হেলমেট পড়তে হচ্ছে। কারণ একটাই ঝুঁকিপূর্ণ ছাদ যেকোনো সময় ভেঙে পড়তে পারে। এজন্য প্রাণের ভয়ে হেলমেট পরে কাজ করছেন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

অফিসে সেবা নিতে আসা রহিম উদ্দীন বলেন, জমির কাজে এর আগেও আমি এই অফিসে এসেছি। কিন্তু বৃহস্পতিবার দুপুরে অফিসে ঢুকেই আমি চমকে গেছি। কারণ মানুষ তো এখন মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরে না। কিন্তু এই অফিসের লোকজন হেলমেট পরে কাজ করছেন। বিষয়টি হাস্যকর হলেও তাদেরও তো প্রাণের ভয় আছে। তাই তারা হেলমেট পরে নিত্যদিনের কাজ চালাচ্ছেন।

কাহারোল উপজেলার সাব-রেজিস্ট্রার শহীদুল ইসলাম জানান, আমাদের অফিসের অবস্থা খুবই খারাপ। যখন-তখন ভেঙে পড়ে যেতে পারে। আমরা খুব আতঙ্কে বসে কাজ করছি। তাছাড়া জনগণের বহু মূল্যবান জমির দলিলাদি এই অফিসে সংরক্ষণ করা দুস্কর হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, অফিস নির্মাণ ও সংস্কারের জন্য আমি আমাদের মন্ত্রণালয়ে ২/১ দিনের মধ্যে আবেদন পাঠাবো। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক