,

মায়ের কাছে মাফ চাওয়া বনানীর আগুন থেকে সেই যুবক উদ্ধার

news-image

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটকেপড়া হাসনাইন আহমেদ রিপনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিন বিকালে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেনের সাহায্যে যাদের উদ্ধার করে তাদের একজন ছিলেন রিপন।

এর আগে, বনানীর আগুনে আটকাপড়া অবস্থায় আবেগঘন স্ট্যাটাস দিয়ে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হন হাসনাইন আহমেদ রিপন।

নিজের ফেসবুকে দেয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মা, মিনা মিলন আপু ফাহিম ভাই সবাই আমারে মাফ করে দিস’।

এরপর তার দেয়া এ স্ট্যাটাসটি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রিপনের এ স্ট্যাটাসে এ পর্যন্ত প্রায় তিন হাজার মন্তব্য করেছে। এছাড়া শেয়ার করেছেন প্রায় সাড়ে চার হাজার আর লাইক দিয়েছেন প্রায় ১১ হাজার ফেসবুক ব্যবহারকারী।

দুপুরে আগুন লাগার পর ধোঁয়াভর্তি ঘরের মধ্যে সেলফি তুলেন রিপন। তিনি ওই ভবনের ১৪তলায় ছিলেন বলে জানান। তিনি ডিআরআইডি গ্রুপের ফিন্যান্সের এক্সিকিউটিভ বলে জানা গেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৭ জন নিহত ও বহু হতাহতের কথা জানা গেছে।

জানা গেছে, ভবনটিতে দ্যা ওয়েভ গ্রুপ, হেরিটেজ এয়ার এক্সপ্রেস, আমরা টেকনোলজিস লিমিটেড ছাড়াও অর্ধশতাধিক অফিস রয়েছে।

রিপনের ফেসবুকে দেয়া সেই স্ট্যাটাস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর