,

বনানীর আগুন দুই কারণে নিয়ন্ত্রণে দেরি

news-image

ডেস্ক রিপোর্ট : রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শ্রীলঙ্কান নাগরিকসহ সাতজন নিহত হয়েছেন।

এছাড়া অনেককে আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ইউনাইটেড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন লাগার চার ঘণ্টার বেশি সময় পরে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে এ কাজে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করে। সেই সঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। এছাড়া সঙ্গে স্থানীয় মানুষরাও যোগ দেন।

কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে এত দীর্ঘ সময় লাগার কারণ কী এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের কর্মকর্তা দেবাশীষ বর্ধন জানান, মূলত দুইটি কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে।

১. পানির অভাব

আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রচুর পানি দরকার হয়। এক সময় পানির যোগান এবং তা যথাস্থানে দ্রুত সময়ে পৌঁছানো একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লাগার এটি একটি কারণ।

২. সিনথেটিক ফাইবার

দেবাশীষ বর্ধন জানান, ঐ ভবনের বেশিরভাগ তলায় রয়েছে বিভিন্ন অফিস, যেগুলো ডেকোরেট বা সজ্জার কাজে ব্যবহার করা হয়েছে সিনথেটিক ফাইবার।

এই সিনথেটিক ফাইবারে আগুন ধরে গিয়ে প্রচুর ধোঁয়া হয়েছে। আর এই ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় বেশি লেগেছে।

দমকল বাহিনীর বর্ধন বলেছেন, এফ আর ভবন থেকে শতাধিক লোককে বের করে আনা হয়েছে। তবে ভেতরে ঠিক কত লোক ছিলেন সেটি তিনি বলতে পারেননি।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফআর টাওয়ারের ২১ তলা ভবনটির ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ পর্যন্ত ৭ জন নিহতের খবর পাওয়া গেছে।

এছাড়া ভবনটিতে অনেক মানুষ আটকা পড়েন। তাদের উদ্ধার কাজ করে ফায়ার সার্ভিস। এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। সূত্র যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর