,

সংসদীয় কমিটির অনুরোধ, অগ্নিকান্ড প্রতিরোধে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের

news-image

সংসদ প্রতিবেদক : ঢাকা শহরে অগ্নিকান্ড প্রতিরোধে প্রয়োজনীয় সংখ্যক ফায়ার হাইড্রেন্ট স্থাপনের ব্যবস্থা নিতে ঢাকা ওয়াসাকে অনুরোধ জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৃহস্পতিবার কমিটির এক বৈঠকে এই অনুরোধ জানানো হয়।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিগত ৫বছরের বাস্তবায়নকৃত বিভিন্ন বরাদ্দ (টিআর,কাবিখা,ব্রীজ/কালভার্ট নির্মান,ত্রাণ সামগ্রী ক্রয়, বিতরণ ও বিশেষ বরাদ্দ) পরীক্ষা নিরীক্ষার জন্য মাসুদ উদ্দিন চৌধুরী এমপিকে আহবায়ক করে তিন সদস্যের একটি সাব কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্য হলেন, মজিবুর রহমান চৌধুরী এমপি এবং জুয়েল আরেং এমপি।

কমিটি উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের সাথে পরামর্শক্রমে প্রকল্প গ্রহনের সুপারিশ করে।

কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি এর সভাপতিত্বে সংসদ ভবনে বৈঠকে কমিটির সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি, পঞ্চানন বিশ্বাস এমপি, মোঃ আফতাব উদ্দিন সরকার এমপি, মীর মোস্তাক আহমেদ রবি এমপি, জুয়েল আরেং এমপি, মজিবুর রহমান চৌধুরী এমপি, মাসুদ উদ্দিন চৌধুরী এমপি এবং কাজী কানিজ সুলতানা এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, ইআরডি সচিব মনোয়ার আহমেদসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর