,

যেভাবে উদ্ধার করা হচ্ছে আটকে পড়াদের

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর বনানীর বহুতল এফআর টাওয়ারে ভয়াবহ আগুন অনেক মানুষ আটকে আছেন। ভবনের ভাঙা গ্লাস থেকে মুখ বের করে আগুন থেকে বাঁচার আকুতি করছেন কেউ কেউ। কেউবা ভবনের ভেতর থেকে ভিডিও ধারণ করে পরিচিতদের সেন্ড করছেন। সবার আকুতি একটাই আমাদের দ্রুত বের করুন, বাঁচান।

ঘটনাস্থলে ফায়াস সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। প্রথমে ৬ জনকে উদ্ধার করা হয়। ক্রেনের মাধ্যমে ৪ জনকে উদ্ধার করা হয়। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভবনের উপর থেকে কাগজ ছুড়ে, কাপড় ছুড়ে আটকে পড়া মানুষরা দৃষ্টি আকর্ষণ করছেন। ল্যাডার বা মইয়ের জন্য অনেকেই এই দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের ক্রেন দিয়েও উদ্ধারের চেষ্টা চলছে।

জানা যায়, এই ভবনে অফিস, রেস্তরাঁসহ বেশ কিছু প্রতিষ্ঠান আছে। অফিসের কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন ধরণের মানুষ আছে বলে ধারণা করা হচ্ছে।
ভবনের ওপরে হেলিকপ্টার টহল দিচ্ছে এবং পানি ছিটাচ্ছে।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে এই আগুন লাগে। কিছুটা নিয়ন্ত্রণে আসার পর আবারও তা বেড়ে যায়। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর