,

বনানীতে আগুন: সব হাসপাতালে জরুরি চিকিৎসার নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের জরুরি চিকিৎসাসেবা প্রদানের জন্য রাজধানীর সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে নির্দেশনা প্রদান করেছে স্বাস্থ্য অধিদফতর। একই সঙ্গে সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর ও ভর্তি করে চিকিৎসা প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল সোয়া ৩টায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই এ নির্দেশনা প্রদান করা হয়েছে। ঘটনাস্থলে থেকে তিনি নিজেও কার্যক্রম তদারকি করছেন।

স্বাস্থ্য মহাপরিচালক আরও বলেন, বিকেল ৩টা পর্যন্ত মোট ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৮ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টা ৫০ মিনিটে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২তলা ভবনে আগুণ লাগে। আগুণ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর