,

আজ শাকিব খানের জন্মদিন

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের কিং খান বলা হয় তাকে। তার ছবি মানেই হলভর্তি দর্শক। প্রযোজকরা নিশ্চিন্তে লগ্নি করে থাকেন। যার কথা বলা হচ্ছে তিনি ঢাকাই সিনেমার প্রাণ শাকিব খান। আজ (২৮ মার্চ) তার জন্মদিন। ৪১ বছরে পা দিলেন তিনি।

মান্না পরবর্তী ‘ভঙ্গুর’ চলচ্চিত্রকে ‘ওয়ান ম্যান আর্মি’ হয়ে তিনি একাই টেনে নিয়ে যাচ্ছেন। আরোহণ করেছেন সাফল্যের সর্বোচ্চ আসনে। সালমান শাহ’র পরে শাকিব খানকেই ধরা হয় এ দেশের সবচেয়ে জনপ্রিয় তারকা। অনেক ক্ষেত্রে আবার বলা হয় তিনিই বাংলা ছায়াছবির ‘লিভিং লিজেন্ড’। গত দু’তিন বছরে তিনি ওপার বাংলাতেও দারুণ অবস্থান তৈরি করে নিয়েছেন। সেখানেও তার জনপ্রিয়তা ব্যাপক।।

শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা হলেও তিনি শাকিব খান নামে চলচ্চিত্রাঙ্গনে আবির্ভূত হন। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। অচিরেই শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে সফল এবং সর্বোচ্চ পারিশ্রমিক অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

শাকিব তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটটি মেরিল-প্রথম আলো পুরস্কার, ও একটি লাক্স-চ্যানেল আই পারফরম্যান্স পুরস্কার। তিনি ২০১০ সালের ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, ২০১২ সালের খোদার পরে মা এবং ২০১৫ সালের আরো ভালোবাসবো তোমায় ছবির জন্য তিনবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

শাকিব খানের আদি নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। বাবার চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়নগঞ্জ জেলায়। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী। তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক বোন ও এক ভাই।

ব্যক্তিগত জীবনে তিনি গোপনে অপু বিশ্বাসকে বিয়ে করলেও দর্শক সম্মুখে আসার কিছুদিনের মধ্যেই তাদের বিচ্ছেদ ঘটে। আব্রাম খান জয় নামে তাদের পুত্র সন্তান রয়েছে।

বর্তমানে শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ‘পাসওয়ার্ড’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এ ছবিটি পরিচালনা করছেন মালেক আফসারী। ছবিতে শাকিবের বিপরীতে রয়েছেন শবনম বুবলী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর