,

সরাসরি ফোন কলে দর্শকদের সঙ্গে আড্ডা দেবেন পপি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি। দুই দশকের অভিনয় ক্যারিয়ারে এখনো সমানতালে জনপ্রিয় তিনি। সমসাময়িক অনেকেই চলচ্চিত্র থেকে দূরে থাকলেও এখনো নায়িকা হিসেবেই প্লামার ধরে রেখেছেন পপি। নিজের অভিনয়, লুক সব মিলিয়ে নিজেকে বেশ গুছিয়ে চলছেন তিনি। দীর্ঘ অভিনয়ের পথচলায় স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাইতো তার ভক্তের সংখ্যাও কম নয়। আর ভক্তরা চান সরাসরি পপির সঙ্গে কথা বলতে, আড্ডা দিতে। কিন্তু সেই সুযোগ তেমন একটা হয়ে ওঠে না। এবার এলো সেই সুবর্ণ সুযোগ। জনপ্রিয় এ তারকার সঙ্গে মুঠোফোনে কথা বলতে, আড্ডা দিতে ও তাকে কোনো প্রশ্ন করার থাকলে, সেটিও জানা যাবে তার কাছ থেকেই। আগামী ৩০ মার্চ রাত ৮টায় যেকোনো রবি এবং এয়ারটেল নাম্বার থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই পপির সঙ্গে কথা বলা যাবে।

এ বিষয়ে এক ভিডিও বার্তায় পপি বলেন, ‘রবি ও লাইভ এন্টারটেইনমেন্ট দর্শকদের সঙ্গে আড্ডা দেওয়ার দারুণ একটা সুযোগ করে দিয়েছে। শনিবার রাত ঠিক ৮টায় আমি থাকছি রবি স্টার জোন সার্ভিসে, থাকব শুধু আপনাদের সঙ্গে আড্ডা দিতে। রবি স্টার জোন সার্ভিসে আমাকে শুনতে ভুলবেন না কিন্তু। আমি থাকব আপনাদের অপেক্ষায়।’

এদিকে প্রিয় অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে দর্শকের সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে রবি ও লাইভ এন্টারটেইনমেন্ট। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর