,

দেশের জনগণের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তবে আইন প্রয়োগ করতে গিয়ে অযথা কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও তিনি নির্দেশ দেন।

আজ বৃহস্পতিবার সকালে র‌্যাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যাবের সদর দফতর কুর্মিটোলায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

মানবাধিকার রক্ষায় সজাগ থাকার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা প্রকৃত অন্যায়কারী তারা যেই হোক তাদের বিচারের আওতায় আনতে হবে। তবে এসব করতে গিয়ে অযথা কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

জলদস্যু, বনদস্যুসহ বিভিন্ন অপরাধীর উদ্দেশে তিনি বলেন, সমাজবিরোধী কাজ থেকে স্বাভাবিক জীবনে ফিরলে সরকার সার্বিক সহায়তা করবে। পাশাপাশি অন্যায়কারীর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষের জীবন যেন শান্তিপূর্ণ হয়, তারা যেন শান্তিতে বসবাস করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। দেশের জনগণের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী র‌্যাব সদস্যদের বলেন, দেশের সার্বিক উন্নয়ন হলে সেই সুফল দেশের মানুষই পাবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। মানুষের জীবন উন্নত হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে আমাদের। প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। আমরা এখন একটি সুখী ও সমৃদ্ধ দেশে বাস করছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর