,

শৌচাগারে সন্তানপ্রসব তরুণীর

news-image

অনলাইন ডেস্ক : চলন্ত ট্রেনের শৌচাগারে সন্তান জন্ম দিলেন ভারতীয় এক তরুণী। গতকাল বুধবার ঘটনাটি ঘটেছে আহমেদাবাদ-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলন্ত ট্রেনেই প্রসব বেদনা ওঠে অন্তঃসত্ত্বার। স্ত্রীকে ওই অবস্থায় দেখে, সহযাত্রীদের কাছে সাহায্যের আকুতি জানান স্বামী। ভাগ্যক্রমে এক ডাক্তারও ছিলেন ওই রেলযাত্রীদের মধ্যে। খবর পেয়ে চেলে আসে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)।

ট্রেন থামিয়ে দেওয়া হয় চক্রধরপুর রেলওয়ে ডিভিশনের ভালুলতা স্টেশনে। শেষপর্যন্ত সবার সহযোগিতায় দূরপাল্লার ওই ট্রেনের শৌচাগারে সন্তানের জন্ম দেন প্রসূতি।

রেলপুলিশ জানায়,ওই প্রসূতির নাম দেবিকা (২৩)। পরে দুজনকে হাসপাতালে ভর্তি করানো হয়। মা ও সন্তন দু-জনেই সুস্থ রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর