,

জন্মনিরোধ গয়নার মাধ্যমে

news-image

নিউজ ডেস্ক : মানবসভ্যতায় নারীর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল জন্মনিরোধক। এর ফলে নারীর ক্ষমতায়নের পথ সুগম হয়। জন্মনিরোধের বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করেছেন চিকিৎসাবিজ্ঞানীরা। এবার নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। এই পদ্ধতিতে কানের দুল, হাতঘড়ি, আংটি অথবা গলার হারের মতো গয়না বা পরিধেয় অন্য অলংকারের মাধ্যমে জন্ম নিরোধ করা হবে।

চিকিৎসাশাস্ত্র–বিষয়ক নেদারল্যান্ডসের খ্যাতনামা গবেষণা সাময়িকী জার্নাল অব কন্ট্রোলড রিলিজ–এ সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা নিবন্ধে এমনটি বলা হয়েছে। গবেষণাটির নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির রাসায়নিক ও জৈব-আণবিক প্রকৌশল বিভাগের একদল গবেষক।

গবেষণাটিতে এমন এক ধরনের প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে, যাতে গয়না বা হাতঘড়ির মাধ্যমে শরীরে জন্মনিরোধক হরমোন প্রবেশ করানো যায়। ওই গয়নায় ছোট্ট একটি জায়গায় হরমোন রাখা হয়। সেটি ত্বকে আপনা-আপনিই শোষিত হয়। এরপর রক্তের মাধ্যমে তা শরীরে প্রবাহিত হয়।

বিজ্ঞানীরা এখনো মানুষের শরীরে এই পরীক্ষা করেননি। তবে শূকর ও লোমহীন ইঁদুরের শরীরে ইতিমধ্যে এর সফল পরীক্ষা করেছেন তাঁরা। এতে দেখা গেছে, গয়নার ত্বকসংলগ্ন ছোট্ট একটি অংশ দিয়েই শরীরে যথেষ্ট পরিমাণে জন্মনিরোধক হরমোন ঢুকেছে। এমনকি বিজ্ঞানীরা মানুষের ঘুমের কথা চিন্তা করে গয়নাটি রাতে আট ঘণ্টার জন্য খুলে রেখে দেখেছেন, জন্মনিরোধ বাধাগ্রস্ত হয়নি।

শূকর ও ইঁদুরের কানে জন্মনিরোধ লিভোনোজেস্ট্রিল হরমোনসমৃদ্ধ দুল পরানো হয়েছিল। ত্বকের মাধ্যমে শোষণযোগ্য ওষুধ প্রযুক্তি ১৯৭৯ সালেই আবিষ্কৃত হয়েছিল। তবে গয়নার মাধ্যমে শরীরে এর প্রয়োগ এই প্রথম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর