,

মমতার সঙ্গে হঠাৎ শাহরুখ খানের বৈঠক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হঠাৎ করেই সাক্ষাৎ করেছেন বলিউড তারকা শাহরুখ খান।

মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয় নবান্নে সাক্ষাৎ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

জানা গেছে, দুই ঘণ্টাব্যাপী ওই বৈঠকে নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দল কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরের কর্ণধার শাহরুখ খান। এছাড়া তিনি পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

কেকেআর এবার আইপিএলের দ্বিতীয় খেলায় গত রোববার কলকাতার ইডেন গার্ডেনসে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দেয়। এসব নিয়েই শাহরুখ খান কথা বলেন মমতার সঙ্গে।

বৈঠক শেষে শাহরুখ খানের সাফল্য কামনা করে মমতা বলেন, এবার তার জয় নিশ্চিত। এরপরই শাহরুখ খান সোজা না বলে ইঙ্গিতে বলেন, ‘এবার আমরা সবাই জিতব।’ এ সময় মমতা শাহরুখের মুখের কথা কেড়ে নিয়ে বলেন, ‘ভাইবোন সব সময়ই জয়ী হন।’

এ সময় সাংবাদিকরা নির্বাচন নিয়ে শাহরুখ খানের প্রতিক্রিয়া জানতে চাইলে শাহরুখ খান বলেন, ‘আমাদের সম্পর্ক হলো দিদি–ভাইয়ের। আমরা সবাই জিতব।’

শাহরুখ খান আরও বলেন, ‘কলকাতাকে আমি খুব ভালোবাসি। উই উইল অল উইন দিস ইয়ার।’ এ সময় শাহরুখ খান হাত দিয়ে ‘ভি’ বা বিজয় চিহ্ন দেখান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর