,

ইসরাইলিরা অন্যদের তুলনায় বেশি সহিংস ও সন্ত্রাসবাদী : মাহাথির

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের অন্যান্য জাতি গোষ্ঠীর চেয়ে ইসরাইলিরা বেশি সহিংস ও সন্ত্রাসবাদী বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।

গাজায় চালানো ইসরাইলের সাম্প্রতিক হামলা প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। খবর আনাদলু আরবির।

বুধবার মালয়েশিয়ার লাংকাভিতে আন্তর্জাতিক বিমান ও সমুদ্রের ন্যাভিগেশন ফেয়ার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মাহাথির বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ইসরাইলের চিরচারিত স্বভাব। তাদের অধিকাংশই সন্ত্রাসী মনোভাবের। অন্যান্য জাতির চেয়ে তারা বেশী উগ্র ও সহিংস।

আন্তর্জাতিক সম্প্রদায়ের ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত জানিয়ে মাহাথির বলেন, এই অব্যাহত সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। আমরা মনে করি সহিংসতা এই অঞ্চলের সমস্যা সমাধান করতে পারে না।

এর আগে গত শনিবার পাকিস্তান থেকে ফেরার পথে মাহাথির বলেছিলেন,পশ্চিমা বিশ্ব ইসরাইলকে সবধরনের সহযোগিতা করার কারণে মুসলিম দেশগুলো ইসরাইলের বিরুদ্ধে ভয়ে মুখ খুলে না। কারণ তাদের ধারণা, ইসরাইলের বিরুদ্ধে কোনো বক্তব্য দিলে পশ্চিমা দেশগুলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর