,

সমস্যা হলে রোহিঙ্গাদের ভাসানচরে পুনর্বাসন নয় : পররাষ্ট্রমন্ত্রী

news-image

ইউএনবি : যদি সংশ্লিষ্ট সবাই মনে করেন, নোয়াখালীর জেলার ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন করা হলে তাদের সমস্যা হবে, তবে বাংলাদেশ তাদের সেখানে পুনর্বাসন করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে যৌথভাবে বিশ্বের বাংলাদেশ দূতাবাসগুলোতে বাংলাদেশি টিভি চ্যানেল দেখার ‘সেট-টপ’ বক্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ভাসনচরে রোহিঙ্গাদের জন্য মহাযজ্ঞ আয়োজনের বিষয়ে সাংবাদিকদের এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা ধারণা করি, তারা (রোহিঙ্গা) সেখানে (ভাসানচর) ভালো থাকবে।’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, স্বেচ্ছার ভিত্তিতে আগামী মাসে ভাসানচরে প্রায় এক লাখ রোহিঙ্গা পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে সরকারের। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের নানা শর্তের কারণে এটা কখন বাস্তবায়ন সম্ভব হবে, তা তাঁরা জানেন না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়টি দেখভাল করছে।

কক্সবাজার জেলায় প্রায় ১১ থেকে ১২ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ ঠাঁই দিয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আসন্ন বর্ষা মৌসুমে সেখানে ভূমিধসের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ফলে আমরা ২৩ হাজার পরিবার অথবা এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়ার চেষ্টা করছি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর