,

গুনিয়াউক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর :  নাসিরনগর উপজেলার গুনিয়াউক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ বুধবার(২৭ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত ) ঠাকুরের সভাপতিত্বে সহকারী শিক্ষক নুরুল আলমের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাকছুদুর রহমান,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ আবদুল হান্নান ও সাংবাদিক আকতার হোসেন ভুইয়া । এসময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠান প্রধান অতিথি বলেন লেখাপড়ার পাশাপাশি শারিরীক ও মানষিক সুপ্ত প্রতিভা বিকাশে খেলাধুলা অপরির্হায।যারা খেলাধুলায় মনোনিবেশ করে তারা কোন সময় মাদকাসক্তসহ অন্যান্য অসামাজিক কাজ থেকে দুরে থাকে। তাছাড়া খেলাধুলার মাধ্যমে শ্রেষ্ট অর্জন করতে পারলে জীবনে প্রতিষ্ঠা লাভ করা যায়।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো