,

নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড়ের ইসলাম গ্রহণ

news-image

ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে হাসপাতালে গিয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেছেন নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড় ওফা তুঙ্গাফাসি।একই দিন ওফার বন্ধু সনি বিল উইলিয়ামস ও তার মা  ইসলাম গ্রহণ করেন।মঙ্গলবার (২৬ মার্চ) ব্রিটিশ জাজ কণ্ঠশিল্পি জন ফন্টেইন টুইটারে লিখেন, আল্লাহু আকবার! আজ সনি বিল উইলিয়ামের মা এবং তার সতীর্থ ওফা তুঙ্গাফাসি ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ তাদের পক্ষে এটিকে সহজ করে দিন এবং তাদের জান্নাতুল ফিরদাউস দান করুন।

জানা যায়, ওফা ও সনি উইলিয়ামস শুক্রবার (২২ মার্চ) ক্রাইস্টচার্চ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান। তাদের প্রতি সহমর্মিতা ও সববেদনা প্রকাশ করেন।কিছুদিন ধরেই ওফা বন্ধুর মাধ্যমে ইসলামের বিষয়ে জানার চেষ্টা করে আসছিলেন। সেই সূত্রেই তিনি ইসলাম গ্রহণ করেন।এ প্রসঙ্গে ওফা তুঙ্গাফাসি বলেন, হাসপাতালে মুসলিম ভাইদের দেখার অভিজ্ঞতা ছিল অন্যরকম। আমি তাদের থেকে অনুপ্রাণিত।

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুই মসজিদে শ্বেতাঙ্গ উগ্রবাদী সন্ত্রাসীর বর্বরোচিত হামলায় ৫০ মুসলিম নিহত হন। এ নিয়ে সারা বিশ্বে শোকের ছায়া নেমে আসে। ওই হামলার পরের শুক্রবার সেখানে সর্ববৃহৎ জুমা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলিমগণ জুমায় শরিক হন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর