,

চীনে ছিঁড়ে ফেলা হলো ৩০ হাজার মানচিত্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ৩০ হাজার মানচিত্র ছিড়ে ফেলা হলো চীনে। এর কারণ হিসেবে জানা গেছে, ওইসব মানচিত্রে অরুণাচলকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে এবং স্বাধীন দেশ হিসাবে দেখানো হয়েছে তাইওয়ানকে। খবর গ্লোবাল টাইমসের।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমেও এসেছে খবরটি।

ইন্দুস্তান টাইমস জানিয়েছে, ভুল মানচিত্র বানানো হচ্ছে খবর পেয়ে সম্প্রতি শাংদোং প্রদেশের চিংদাও শহরের বেশ কিছু মানচিত্র তৈরির কারখানাগুলোতে তল্লাশি চালায় চীনা শুল্ক দফতরের কর্মকর্তারা।

এসব কারখানা থেকে প্রায় ৩০ হাজার মানচিত্র জব্দ করে সেগুলো নষ্ট করে দেন তারা।

এসব মানচিত্রে অরুণাচলকে ভারতের অংশ ও তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে দেখানো হয়েছিল। মানচিত্রগুলো চীনের বাইরে পাঠানো হচ্ছিল বলে জানিয়েছেন শুল্ক দফতরের কর্মকর্তারা।

শুল্ক দফতরের কর্মকর্তাদের এমন কাজকে সমর্থন জানিয়েছে দেশটির প্রাকৃতিক সম্পদ বিভাগের মন্ত্রী মা উই বলেন, মানচিত্রে ভুল তথ্য থাকলে তা দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার পক্ষে হুমকিস্বরুপ। ওই মানচিত্রগুলো দেশের বাইরে চলে যাওয়া চীনের জন্য ক্ষতিকর। তাই শুল্ক দফতরের কর্মকর্তাদের সাধুবাদ জানাই।

প্রসঙ্গত, অরুণাচলপ্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে বহুকাল ধরে দাবি করে আসছে চীন। তাইওয়ানকেও নিজেদের অবিচ্ছেদ্য প্রদেশ বলে দাবি চীনের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর