,

স্বস্তিকার আক্ষেপ

news-image

বিনোদন ডেস্ক : চলতি বছরের মার্চের ২৯ তারিখে মুক্তি পাবে সাংবাদিক পরিচালক সুদীপ্ত রায়ের ছবি ‘কিয়া এবং কসমস’। এর আগে পরিচালক দুটি শর্ট ফিল্ম বানিয়েছেন। তবে বড় পর্দায় এটাই তার প্রথম ছবি। এই ছবিতে অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও ঋত্বিকা পাল।

কিয়ার চরিত্রে অভিনয় করছেন ঋত্বিকা পাল। আর তার মায়ের চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

কিয়া স্পেশ্যাল চাইল্ড। সে চোখে চোখ রেখে কথা বলতে পারে না। সে তার মায়ের সঙ্গেই থাকে। কিয়া ভালবাসে মিউজিক শুনতে আর অঙ্ক করতে। তার জীবনে বন্ধু বলতে তার স্কুল শিক্ষক ও এক রিক্সাওয়ালা। আর পাশের বাড়ির বিড়াল ‘কসমস’। একদিন ‘কসমস’ কে কেউ খুন করে। ভেঙে পড়ে কিয়া। তারপর সে নিজের সব বাঁধা কাটিয়ে তদন্তে নামে কিয়া। কসমসের খুনের রহস্য খুঁজতে গিয়ে অন্য তদন্তে জড়িয়ে পড়ে সে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কমলাকান্তের দপ্তর’ এর ছোট গল্প ‘বেড়াল’ অবলম্বনে এই গল্প লিখেছেন পরিচালক।

স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সেখানে তিনি লিখেছেন, ‘কোনও পোস্টার নেই। হোর্ডিং নেই। হয়তো হবেও না, কারণ বাজেট নেই। কিন্তু তাতে ভাল সিনেমা তৈরির প্রতি আমাদের বিশ্বাসকে আটকানো যাবে না। আপনিও যদি একই কথা বিশ্বাস করেন, ছবিটি দেখুন।’

ছবির বাজেট নেই বলে এই আক্ষেপ করেন স্বস্তিকা। তবে বাজেট যাই হোক ছবিটা যে ভাল হবে তা বোঝা যাচ্ছে। এখন অপেক্ষা শুধু ২৯ মার্চের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর