,

আবরারকে চাপা দেওয়া বাসের চালক ও সহকারী গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেওয়া বাসের চালক ও চালকের সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত চাঁদপুর ও ঢাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার করা দুজন হলেন ঘটনার সময় চালকের আসনে থাকা ইয়াসিন ও চালকের সহকারী ইব্রাহীম। ইয়াসিন ওই বাসের কন্ডাক্টর। আবরারকে চাপা দেওয়ার সময় তিনিই বাস চালাচ্ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (উত্তর) মশিউর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার দিন সুপ্রভাত পরিবহনের ওই বাস আবরারকে চাপা দেওয়ার কিছুক্ষণ আগে মিরপুর গার্লস আইডিয়ালের সিনথিয়া আক্তার নামের এক শিক্ষার্থীকে চাপা দেয়। ওই শিক্ষার্থীকে চাপা দিয়ে ইয়াসিন বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছিলেন। পালানোর সময় বসুন্ধরার সামনে নদ্দায় বাসটি আবরারকে চাপা দেয়। ঘটনাস্থলেই আবরার নিহত হন।

উপকমিশনার জানান, ঘটনার পর কন্ডাক্টর ও বাসের চালক ইয়াসিন ও চালকের সহকারী ইব্রাহীম পালিয়ে যান। তদন্ত চালিয়ে ঘটনায় এঁদের যোগসূত্র পেয়ে ডিবি পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এখন তাঁদের ডিবি হেফাজতে রাখা হয়েছে। ইয়াসিন বাসটির কন্ডাকটর। ঘটনার সময় তিনিই বাসটি চালাচ্ছিলেন।

১৯ মার্চ সকালে রাজধানীর বসুন্ধরায় যমুনা ফিউচার পার্কের সামনে নদ্দা এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন বিইউপির ছাত্র আবরার আহমেদ চৌধুরী। ওই দিন রাতে গুলশান থানায় মামলা হয়। ঘটনার পর একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় পুলিশ জানায়, সিরাজুল ইসলাম নামের ওই ব্যক্তি বাসটি চালাচ্ছিলেন। সিরাজুলের ভারী যান চালানোর লাইসেন্স ছিল না। হালকা যান চালানোর লাইসেন্স নিয়ে তিনি বাসের মতো ভারী যান চালাচ্ছিলেন বলে জানান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। বসুন্ধরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপদ সড়কের দাবিতে ও আবরারের মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তির গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন তাঁরা। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর