,

দেশে পৌঁছেছে ক্রাইস্টচার্চে নিহত দুই বাংলাদেশির মরদেহ

news-image

নিজস্ব প্রতিবেদক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাদের মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসে পৌঁছায়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা আনোয়ারা খান বিষয়টি নিশ্চিত করেছেন। যাদের মরদেহ দেশে এসেছে তারা হলেন- নারায়ণগঞ্জের ওমর ফারুক ও নরসিংদীর জাকারিয়া ভূঁইয়া।

নিহত পাঁচ বাংলাদেশিদের মধ্যে শেষজন অর্থাৎ চাঁদপুরের মোজাম্মেল হকের লাশ আজ বুধবার ঢাকায় আনার কথা রয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অনুবিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানান।

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে জুমার নামাজের পর সন্ত্রাসী হামলায় ৫০ জন প্রাণ হারান। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক। নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে গত শুক্রবার জুমার নামাজের পর সিলেটের হোসনে আরা আহমেদ ও কুড়িগ্রামের ড. আবদুস সামাদকে ক্রাইস্টচার্চে দাফন করা হয়েছে। ওই হামলায় আহত কিশোরগঞ্জের লিপি, গাজীপুরের মুতাসিম ও শেখ হাসান রুবেল চিকিৎসাধীন আছেন।

প্রসঙ্গত, ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের মরদেহ ফিরিয়ে আনতে প্রত্যেকের পরিবারের একজন করে সদস্যকে সেখানে নিয়ে গেছে নিউজিল্যান্ড সরকার। এ ছাড়া নিহত ব্যক্তিদের প্রত্যেককে আর্থিক ক্ষতিপূরণও দিচ্ছে নিউজিল্যান্ড। এ নিয়ে সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে নিউজিল্যান্ড সরকার আলোচনা করছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর