,

স্বরুপে ফিরেছে ব্রাজিল

news-image

স্পোর্টস ডেস্ক : পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর চেক রিপাবলিকের বিপক্ষে দুর্দান্ত খেলে স্বরুপে ফিরেছে ব্রাজিল। প্রথমার্ধে গোল খেলেও দ্বিতীয়ার্ধের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান রবের্তো ফিরমিনো। গতকাল মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচে স্বাগতিকদের ৩-১ গোলে হারায় ব্রাজিল।

এর আগে গত শনিবার পানামার সঙ্গে ১-১ ড্র করেছিল তিতের দল।

প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের আক্রমণে অনেকটা কোণঠাসা অবস্থা ব্রাজিলের। পরে উল্লেখযোগ্য দুটি সুযোগও পায় তারা। ২২তম মিনিটে রোমার ফরোয়ার্ড পাত্রিক শিকের নিচু ফ্রি কিকে বল এক জনের পায়ে লেগে দিক পাল্টে ভিতরে ঢুকতে যাচ্ছিল। ডান দিকে ঝাঁপিয়ে কোনোমতে ঠেকান গোলরক্ষক আলিসন। ১০ মিনিট পর সতীর্থের ক্রস ডি-বক্সে ফাঁকায় পেয়ে ডিফেন্ডার ভ্লাদিমির ঠিকমতো হেড করতে ব্যর্থ হলে আবার বেঁচে যায় ব্রাজিল।

৩৭তম মিনিটে সতীর্থের পাস ডিফেন্ডার মার্কিনিয়োসের পায়ে লেগে ফাঁকায় পেয়ে যান মিডফিল্ডার দাভিদ পাভেলকা। একটু এগিয়ে প্রায় ২০ গজ দূর থেকে নিচু শটে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটেই প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান ফিরমিনো। ডিফেন্ডার গেব্রে সেলাসির উদ্দেশহীন ব্যাকপাস ডি-বক্সে পেয়ে নিচু শটে জাল খুঁজে নেন লিভারপুল ফরোয়ার্ড।

৮৩তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে দলকে এগিয়ে দেন জেসুস। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে ডান দিকে পাস দেন আয়াক্সের ফরোয়ার্ড দাভিদ নেরেস। আর ছোট ডি-বক্সের মধ্যে প্রথম ছোঁয়ায় জাল খুঁজে নেন ফিলিপে কৌতিনিয়োর বদলে নামা জেসুস।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর