,

‘বন্দুকযুদ্ধে’ নরসিংদীর পলাতক আসামি ঢাকায় নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাষানটেক এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শফিকুল ইসলাম শফিক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত যুবক নরসিংদীর পলাতক আসামি এবং তার নামে তিনটি হত্যা, চারটি অস্ত্র মামলাসহ অন্তত ১২টি মামলা রয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ভাষানটেকের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় প্রদীপ চন্দ্র (৩৫) ও ফারুক হোসেন (৩২) নামে দুজনকে আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল শমসের বলেন, নরসিংদীর ১২ মামলার আসামি শফিকুল ইসলাম শফিক দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। একটি অস্ত্র মামলার তদন্ত করতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে শফিকুলের অবস্থান জানতে পারে র‌্যাব। সে অনুয়ায়ী মঙ্গলবার রাত ১২টার দিকে ভাষানটেকের ওই বাসায় অভিযান চালায় র‌্যাব।

পাঁচতলা ভবনটি তল্লাশি করে র‌্যাব সদস্যরা ছাদে পৌঁছালে সেখানকার চিলেকোঠার একটি কক্ষ থেকে র‌্যাবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এ সময় র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে শফিকুল গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাগুলিতে নূরু মিয়া নামে র‌্যাবের এক কনস্টেবল আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর