,

টিউমারে ক্যান্সারের জীবাণু নেই, শঙ্কামুক্ত মোশাররফ রুবেল

news-image

স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত মঙ্গলবার সম্পন্ন হয় জাতীয় দলের একসময়ের স্পিনার এবং ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার মোশাররফ রুবেলের মাথায় ব্রেইন টিউমারের সফল অস্ত্রোপচার। অস্ত্রোপচার করা হলেও রুবেল শঙ্কামুক্ত কি না তখন সিদ্ধান্ত জানাতে পারেননি ডাক্তাররা। কারণ, বায়োপসি রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছিল না।

অবশেষে সোমবার পাওয়া গছে রুবেলের বায়োপসি রিপোর্ট। রুবেল, তার পরিবার, বন্ধু এবং ভক্তদের জন্য খুশির খবর হলো, বায়োপসি রিপোর্টে নেতিবাচক কিছু আসেনি। অর্থাৎ, ব্রেইন টিউমারে ক্যান্সারের কোনো জার্ম নেই। এ কারণে শঙ্কামুক্ত তিনি।

মোশাররফ রুবেলের ঘনিষ্ট বন্ধু এবং সাংবাদিক জাহিদ চৌধুরী জাগো নিউজকে জানিয়েছেন এসব তথ্য। তিনি বলেন, ‘মোশাররফ রুবেলের মাথার ব্রেনে যে টিউমার ছিল মিডল গ্রেড টিউমার। এ কারণে, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দুটোই দিতে হবে তাকে।’

কবে থেকে কেমো এবং রেডিওথেরাপি দেয়া শুরু করা হবে, সেটাও জানিয়েছেন জাহিদ চৌধুরী। তিনি বলেন, ‘শনিবারই সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আসবেন রুবেল। এর একমাস পর আবার সিঙ্গাপুর গিয়ে থেরাপি দেবেন।’

মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিখ্যাত নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে গত মঙ্গলবার, বাংলাদেশ সময় সকাল ৬টায় অস্ত্রোপচার শুরু হয় রুবেলের। পুরো অস্ত্রোপচার শেষ হতে প্রায় সাড়ে তিন ঘণ্টার মতো সময় লাগে। সফল অস্ত্রোপচারের কিছুক্ষণ পরই জ্ঞান ফেরে ৩৭ বছর বয়সী এ ক্রিকেটারের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর