,

উত্তরায় গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে ১২ বছর বয়সী এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই গৃহকর্মীকে হত্যা করা হয়েছে অভিযোগ করে ওই বাসার সামনে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ১৮ রোডের ৫ নম্বর বাসা থেকে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। নিহত গৃহকর্মীর নাম বৈশাখী।

উত্তরা পশ্চিম থানার এসআই দেলওয়ার হোসেন জানান, মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। সুরতহাল শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও কাউকে আটক করা হয়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বৈশাখীর মৃত্যুর খবর ছডিয়ে পড়লে তার আত্মীয়-স্বজন সেখানে ছুটে যান। মেয়েটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলে তারা এলাকার লোকজনকেও জড়ো করেন। শুরু করেন বিক্ষোভ। বাসার সামনে বিভিন্ন পরিত্যক্ত জিনিসপত্র জড়ো করে তারা আগুন ধরিয়ে দেন।

ওই বাসার কর্তা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তার নাম রিফাত ফেরদৌস। এক শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে বাসাটিতে থাকেন রিফাত।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের উত্তরা জোনের সহকারী কমিশনার কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, ওই বাসার কর্তা রিফাত পুলিশকে খবর দেন। তারপর তার বাসায় গিয়ে একটি কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে জানালায় ঝুলন্ত অবস্থায় মেয়েটির মরদেহ পাওয়া যায়।

তিনি বলেন, ছুটির দিন হওয়ায় তারা (রিফাত ও তার স্ত্রী) দেরি করে ঘুম থেকে উঠে দেখেন, পাশের ঘরের দরজা ভেতর থেকে লাগানো এবং গৃহপরিচারিকা নেই। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় পুলিশকে খবর দেন তারা।’

কামরুজ্জামান বলেন, মেয়েটির স্বজনদের অভিযোগ খতিয়ে দেখা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর