,

আমার গর্ভে সন্তান, এক পুরুষের দাবি!

news-image

আমার গর্ভে সন্তান রয়েছে।” এই কথাটি কোনও নারী মুখে খুব স্বাভাবিক। কিন্তু কোনও পুরুষ যদি একথা বলেন, তবে? হ্যা। তাই ঘটেছে। ভারতের কেরালার কোঝিকোড়ের ৫২ বছর বয়সী এক ব্যক্তি এই দাবি করেছেন।

তিনি নিজে বিশ্বাস করেন যে তিনি গর্ভধারণ করেছেন। পরিবারকে এই ‘বাস্তব’ বোঝানোর জন্য উঠে পড়ে লেগেছেন তিনি।ভারতের গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক এক মধ্যবয়স্ক এক ব্যক্তি মনে মনে বিশ্বাস করেন ও দাবি করেন তিনি গর্ভধারণ করেছেন। এবং তিনি পেটের ভিতরে সন্তানের গতিবিধি অনুভব করতে পারেন।

স্ত্রী-পুত্র নিয়ে সংসার ওই ব্যক্তির। গত এক মাস ধরে তাদের জীবনে এই নয়া ‘সন্তান’-এর উদ্ভব হয়েছে। এবং গর্ভবতী নারীদের মতো এনারও মাথা ঘোরা, বমি বমি ভাব, বমি হওয়া, একটু কাজ করলেই ক্লান্তি ইত্যাদি হচ্ছে।

শুধু তাই নয়, তাঁর দাবি ডাক্তার তাকে বিশ্রামে থাকতে বলেছে। ভারি কাজ করতে বারণ করেছে ইত্যাদি। দাদার এই আচরণে চিন্তিত হয়ে ভাই তাকে নিয়ে যায় ডাক্তারের কাছে। চিকিৎসকের সামনে কাউন্সেলিংয়ের সময় ওই ব্যক্তি জানান. দীর্ঘদিন সমকামী সম্পর্কে ছিলেন তিনি। আর সেই সম্পর্কের দরুণই গর্ভধারণ করেছেন তিনি।

চিকিৎসকদের মতে ‘ডিলিউশন’-এ আক্রান্ত ওই ব্যক্তি। অনেক সময় দেখা যায় কোনও একটি জিনিস নিয়ে রোগী নিজের মতো করে অদ্ভুৎ চিন্তাকে নিজের মনের মধ্যে জন্ম দেয়। এবং সেই চিন্তাকেই দৃঢ় বাস্তব বলে ভাবতে শুরু করে।

তবে যাই হোক, চিকিৎসকরাও এই ঘটনায় হতবাক। এই ধরণের রোগীকে আগে তারা দেখেননি বলেই জানিয়েছেন। দীর্ঘদিন সমকামী সম্পর্কে থাকার ফলে মনের ভিতরে এই ধারণা তৈরি হয়েছে বলে অনুমান চিকিৎসকদের। কিন্তু সমকামিতার জন্য তাঁর বৈবাহিক জীবনে কোনওরকম সমস্যা হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর