,

সৌদি আরব সফরে সালমান!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজান সালমান খান সৌদি আরব গেছেন। গেল সোমবার সেখানে পৌঁছান তিনি। জানা গেছে সৌদি চলচ্চিত্র উত্‍সবে যোগ দেবার জন্য তার এবারের যাত্রা। দাহরানে থেকে ইথরার কিং আব্দুল আজিজ কালচারাল সেন্টারের এই আয়োজনে যোগ দেবেন সালমান।

আরব নিউজের খবর অনুযায়ী ‘এ্যান ইভিনিং উইথ দ্য স্টারস’ নামক অনুষ্ঠানে সালমান খান তার ব্যক্তিগত জীবন ও কেরিয়ার নিয়েও আলোচনা করেছেন। তারকা সাংবাদিক রায়া আবিরাশেদের প্রশ্নের উত্তরে সালমান বলেন, তার জীবনের প্রথম অনুপ্রেরণা বাবা সালিম খান। শুধু অভিনয় নয়, বলিউডে তার পরিচালকের ভূমিকায় সবকিছুতে বাবার হাতেখড়ি বলেন তিনি। কীভাবে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে বলিউডে নিজের জায়গা পাকা করেছেন সে কথা জানান ভাইজান।

সম্প্রতি একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিমানবন্দর থেকে বের হবার সময় সালমানকে ঘিরে ধরেছে বিমানবন্দরের কর্মীরা। এছাড়া তারকা সাংবাদিক রায়া আবিরাশেদ সালমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও করেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ