,

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : ‘পদ্মাবত’ সিনেমার জন্য দীপিকা কোনও পুরস্কার না পাওয়ায় তার ভক্তরা হতাশ হয়েছেন। অনেকে বলিউডের সবচেয়ে বড় রাতকে ‘পেইড অ্যাওয়ার্ডস’ বলেও সমালোচনা করেছেন। তবে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন দীপিকা।

দীপিকা ডট পাড়ুকোন ডট ফ্যান ডট পেজ নামে একটি ইনস্টাগ্রাম পেজের পোস্ট শেয়ার করে দীপিকা লিখেন, ‘আমার ভক্তদের বলছি আপনাদের মাথা নিচু হয়ে গেছে জানি। তার জন্য আমি খুবই দুঃখিত। আমি প্রতিজ্ঞা করছি আগামী বছর কঠিন পরিশ্রম করব এবং এরপর আপনারা উন্নতি দেখবেন।’

হাতে হাত ধরে একসঙ্গে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে গিয়েছিলেন বলিউড দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। তবে ফিরে আসেন একটিমাত্র পুরস্কার নিয়ে। ‘পদ্মাবত’ সিনেমায় সেরা অভিনেতা ক্রিটিক বিভাগ পুরস্কার পেয়েছেন রণবীর।

অন্যদিকে সেরা অভিনেত্রীর জন্য ‘পদ্মাবত’-এর থেকে নমিনেশন পেয়েও পুরস্কার পাননি দীপিকা। ‘রাজি’ সিনেমার জন্য আলিয়া ভাট দীপিকার সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নেন।

‘পদ্মাবত’ সিনেমাটি প্রায় ১৭টি বিভাগে নমিনেশন পেয়েছিল। জিতেছে চারটি পুরস্কার। সেরা অভিনেত্রীর জন্য শুধু দীপিকা ও আলিয়া নন, নমিনেশন পেয়েছিলেন নীনা গুপ্ত, রানী মুখার্জিও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর