,

নওয়াজ শরিফ ছয় সপ্তাহের জামিন পেলেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশের মধ্যে যেকোনো হাসপাতালে চিকিৎসার জন্য ছয় সপ্তাহের জামিন পেয়েছেন।

মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্টে তার জামিনের আবেদন মঞ্জুর হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ডন। এছাড়া তাকে পাঁচ মিলিয়ন রুপির দুটি সিওরিটি বন্ড জমা করার নির্দেশ দেয়া হয়েছে।

দেশটির প্রধান বিচারপতি আসিফ সাঈদ খোসার নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চে তার চিকিৎসার জন্য করা আবেদনটি গৃহীত হয়। তবে শরিফের পক্ষ থেকে আট সপ্তাহের জামিনের আবেদন করা হয়।

বেশ কয়েকটি শর্তে নওয়াজ শরিফকে ছয় সপ্তাহের জামিন দেয়া হয়েছে। প্রথমত, তিনি দেশের বাইরে যেতে পারবেন না। দ্বিতীয়ত, ছয় সপ্তাহ পরে স্বয়ংক্রিয়ভাবে তার জামিন বাতিল হয়ে যাবে।

তৃতীয়ত, এই সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রীকে স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে। চতুর্থত, পুলিশের কাছে আত্মসমর্পণের আগে তিনি আর জামিনের আবেদন করতে পারবেন না।

পঞ্চমত, তাকে নিজের ইচ্ছামতো পাকিস্তানের যেকোনো চিকিৎসাকেন্দ্র থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে।

এছাড়া জামিন মুক্ত থাকাকালীন যদি ইসলামাবাদ হাইকোর্টের(আইএইচসি) পক্ষ থেকে নওয়াজ শরিফের জামিনের বিরুদ্ধে কোনও রুল জারি হয়, তবে তাকে কখন ও কিভাবে গ্রেপ্তার করা হবে সেই সিদ্ধান্ত নেবে আইএইচসি।

গত মাসেও নওয়াজ শরিফের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়, কিন্তু আদালতে তা খারিজ হয়ে যায়। এর আগে গত বছরের সেপ্টেম্বরে স্ত্রীর মৃত্যুর পর তার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পান তিনি।

ছেলের কোম্পানি থেকে বেতনের আংশিক গোপন করার দায়ে ২০১৭ সালের জুলাইয়ে নওয়াজ শরিফকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পরে আয়ের উৎসের তথ্য গোপনের আলাদা দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর