,

এএফসির শেষ ম্যাচে বাংলাদেশ হারাল শ্রীলঙ্কাকে

news-image

স্পোর্টস ডেস্ক : স্বাধীনতা দিবসটা একধাপ রাঙিয়ে দিলো বাংলাদেশের যুবারা। প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলেও বাহরাইন আর ফিলিস্তিনের কাছে হেরেছিল জেমি ডে’র শিষ্যরা। দুই হারের আক্ষেপ গুছাতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে বাহরাইনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলের।

জয় দিয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই শেষ করেছে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বিপুল, টুটুলরা।
বাহরাইনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বাহরাইন ও ফিলিস্তিনের কাছে হেরে আগেই বাছাই পেরিয়ে মূল পর্বে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। দুই দলের কাছে সমান ১-০ গোলে হারে বাংলাদেশের যুবারা।

বাছাইয়ের ১১ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্স-আপ পাবে মূল পর্বের টিকেট। আয়োজক থাইল্যান্ড সরাসরি খেলবে মূল পর্বে। ‘কে’ গ্রুপে খেলা থাইল্যান্ড গ্রুপ সেরা বা বাছাইয়ে সেরা চার রানার্স-আপের মধ্যে থাকলে পঞ্চম সেরা রানার্স-আপ পাবে মূল পর্বের টিকেট।

আজ মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থান পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের জয়ে প্রথম গোল করেছেন ৫ মিনিটের মাথায় বিপলু আহমেদ । ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টুটুল হোসেন বাদশা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর