মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও ৪৯তম জাতীয় দিবস পালন করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টার দিকে বাংলাদেশ হাই কমিশনে পতাকা উত্তোলন করেন হাই কমিশনার মহ. শহীদুল ইসলাম।

এ সময় বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পতাকা উত্তোলনের আগে স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মহ. শহীদুল ইসলাম বলেন, স্বাধীনতা বাঙালির চিরকালের অবিনাশী গান। স্বাধীনতা, প্রিয় স্বাধীনতা! স্বাধীনতা বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানের শোষণ ও দুঃশাসনের নাগপাশ ছিন্ন করে স্বাধীন হয় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আজ সেই ইতিহাসের অম্লান দিন ২৬ মার্চ, ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস।

শহীদুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ মার্চ দিবাগত মধ্যরাতের প্রথম প্রহরেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর শুরু হয় সর্বাত্মক মুক্তিযুদ্ধ। ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় মহান বিজয়। প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার স্বাদ পায় বাংলার মানুষ। বাঙালির চিরকালের গৌরব আর অযুত অহঙ্কারের এক অবিনশ্বর দিন।

তিনি বলেন, দীর্ঘকালের পরাধীনতার গ্লানি আর বিজাতীয় শাসন-শোষণের যাঁতাকল থেকে বেরিয়ে বাঙালির আত্মমর্যাদা প্রতিষ্ঠার ভিত্তি তৈরি হয়েছিল ১৯৭১ সালের এই দিনটিতে। বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমেই অর্জিত হতে পারে মানুষের অর্থনৈতিক মুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার ওয়াহিদা আহমেদ, কাউন্সিলার (শ্রম) মো. জহিরুল ইসলাম, প্রথম সচিব (শ্রম) মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল, প্রথম সচিব (বাণিজ্য) মো. রাজিবুল আহসান, প্রথম সচিব কনস্যুলার মো. মাসুদ হোসেইন, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মো. মশিউর রহমান তালুকদার, প্রথম সচিব তাহমিনা ইয়াছমিন, ২য় সচিব শ্রম ফরিদ আহমদ।

এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, দাতু আক্তার হোসেন, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মালয়েশিয়া যুবলীগের প্রতিষ্ঠাতা সাবেক আহ্বায়ক এ কামাল হোসেন চৌধূরী, হুমায়ূন কবির, শফিকুর রহমান চৌধূরী, নূর মোহাম্মদ ভূইয়া, মাসুদ রানা, রেহাদুজ্জামান, শওকত হোসেন তিনু, প্রদীপ কুমার বিশ্বাস, জাহাঙ্গীর আলম, শাখাওয়াত হোসেন, যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. জহিরুল ইসলাম জহির, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারিকুজ্জআমান মিতুল, শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সহ সভাপতি শাহ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বিভিন্ন সামাজিক সংগঠন ও হাই কমিশনের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর