,

জরুরি সতর্কতা জারি গাজায়

news-image

অনলাইন ডেস্ক : ইসরাইল বাহিনীর হামলার পর গাজায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে দখলদার ইসরাইল বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক আক্রমণ করেছে। একাধিক অংশ লক্ষ্য করে চালানো এসব হামলায় ১০ জন গুরুতর আহত হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক বসতবাড়ি।

গাজার সরকারি তথ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

মঙ্গলবার সকালে হামাসের কেন্দ্রীয় দফতরের বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সিকে জানায়, বিভিন্ন বাসভবন, নিরাপত্তা সদর দফতর, বেসামরিক স্থাপনা ও কৃষিজমি লক্ষ্য করে দখলদার বাহিনী এই হামলা চালায়।

আল-মুলতাজিম বীমা ও বিনিয়োগ সংস্থার অফিস, হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইব্রাহিম হানিয়ার সদর দপ্তর, ‘হাসুনা’ ভিলা, আন-নসর মহল্লার অন্যান্য ভবনসহ একটি ড্রাইভিং স্কুল ভবন বেশি ক্ষতির শিকার হয়েছে।

তথ্য অফিস আরও জানায়, বন্দর এলাকা খান ইউনুসের জেলেবসতি ও অন্যান্য ২০ টির মতো কৃষি এলাকায়ও ইসরাইল হামলা চালিয়েছে।

হামলা বন্ধের ব্যাপারে তেল আবিব এখনও কিছু জানায়নি। তবে নাম প্রকাশ না করে ইসরাইলে এক কর্মকর্তা হিব্রু ওয়েবসাইট ইয়াডিউত আহরোনোতকে জানান, হামাসের আচরণের ওপরই সবকিছু নির্ভরশীল করছে।

সোমবার সকালে গাজা উপত্যকা থেকে তেল আবিব রকেট হামলা করলে এর জবাবে সন্ধ্যা থেকে দখলদার ইসরায়েল বাহিনী প্রচণ্ড হামলা শুরু করে।

মিশরের মধ্যস্থতায় সোমবার রাতে ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হলেও মঙ্গলবার সকালে ফের হামলা শুরু করে ইসরাইল।

মঙ্গলবার সকাল থেকেই সীমান্তের কাছকাছি ইসরায়েলিদের লক্ষ করে রকেট হামলার শব্দ শোনা গেছে। হামাসের স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে ইসরায়েলি সৈন্যরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর