নাসিরনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নাসিরনগরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল ভোর ৬.১৫ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।
স্থানীয় উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ,আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ-শরীর চর্চা প্রর্দশনী, ক্রীড়া প্রতিযোগিতা,সংবর্ধনা, আলোচনা সভা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

সকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ সাইফুল কবির,থানার অফিসার ইনর্চাজ মোঃ সাজিদুর রহমান । পরে একই মাঠে পুলিশ,আনসার-ভিডিপি,স্কাউট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রিদের কুজকাওয়াজ,ডিসপ্লে,ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিকের পরিচালনায় “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য এবং দেশের উন্নয়ন অগ্রগতি” শীর্ষক অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনর্চাজ মোঃ সাজিদুর রহমান,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকি,বীর মুক্তিযোদ্ধা কাজী তৌহিদ আলী,বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহবার মোল্লা প্রমূখ।
অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ও বীর মুক্তিযোদ্ধা,সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।










