,

ব্রাহ্মণবাড়িয়ায় বিবস্ত্র করে কিশোরীর ভিডিও ধারণের অভিযোগে ৩ বখাটে গ্রেফতার

news-image

তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীকে আটকে রেখে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল চেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় জেলা শহরের দাতিয়ারা এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, দাতিয়ারা এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় (২৬), শামসুজ্জামানের ছেলে বাপ্পী (২৪) ও দক্ষিণ মৌড়াইল এলাকার জাহের মিয়ার ছেলে জাহাঙ্গীর (৩৮)। পুলিশ জানায়, সোমবার সকালে সদর উপজেলার বুধল গ্রামের এক কিশোরী তার প্রতিবেশী বন্ধুকে নিয়ে শহরে কেনাকাটা করতে আসে। পরে ফারুকী পার্কে ঘুরতে গেলে বাবুল নামে এক যুবক কৌশলে কিশোরী ও তার ছেলে বন্ধুকে পার্কের পাশে দাতিয়ারা এলাকায় তার বাড়িতে নিয়ে যায়।

পরে একটি কক্ষে তাদের আটকে রাখে। এ সময় বাবুল তার ৩ বন্ধুকে ফোন করে ডেকে এনে ভয় দেখিয়ে ওই কিশোরীকে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। ধারণকৃত ভিডিও প্রকাশ করার হুমকি দিয়ে তাদের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে কিশোরীর সঙ্গী তার এক নিকটাত্মীয়কে টাকা নিয়ে আসতে বলেন। বিষয়টি আঁচ করতে পেরে তিনি পুলিশকে জানান। পরে পুলিশ দাতিয়ারার ওই বাড়িতে অভিযান চালিয়ে যুগলকে উদ্ধার এবং তিন বখাটেকে গ্রেফতার করে। এ ঘটনার মূলহোতা বাবুল মিয়া পালিয়ে গেছেন।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর