,

কয়েক দিনের মধ্যেই খুনি নূরকে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত

news-image

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফেরাতে কানাডার আদালতে করা মামলার শুনানি শেষ হয়েছে। সোমবার (২৫ মার্চ) চার ঘণ্টা ধরে এ শুনানি চলে। কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে, আইনী প্রক্রিয়া শেষে নূর চৌধুরীকে দেশে ফেরানোর বিষয়ে দৃঢ় প্রত্যয় জানিয়েছে কানাডায় বাংলাদেশ হাই-কমিশন।

সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় কানাডার অন্টারিওর ফেডারেল আদালতে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরানোর লক্ষ্যে করা মামলার শুনানি শুরু হয়। নূর চৌধুরীর বিষয়ে তথ্য সরবরাহের পাশাপাশি দীর্ঘ বিতর্ক হয়। বিচারপতি ওরাইলির আদালতে বাংলাদেশের পক্ষে শুনানি করেন আইনজীবী জন টেরি।

নূর চৌধুরীকে ফেরত পাঠিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কানাডার আদালত সহযোগিতা করবেন বলে প্রত্যাশা কানাডায় বাংলাদেশ হাইকমিশন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের।

এদিকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিকে দেশে বিচারের মুখোমুখি করতে সরকার দৃঢ়প্রত্যয়ী বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে ২০১০ সালে পাঁচজনের সাজা কার্যকর হয়। বাকিদের মধ্যে নুর চৌধুরী কানাডায় আছে। রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে আছে।

খুনি আবদুর রশিদ পাকিস্তানে, শরিফুল হক ডালিম লিবিয়া অথবা জিম্বাবুয়েতে বলে ধারণা করা হয়। খুনি রিসালদার মোসলেহউদ্দিন আহমেদ জার্মানিতে। আবদুল মাজেদের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। আরেক খুনি আজিজ পাশা জিম্বাবুয়েতে পলাতক অবস্থায় মারা যান। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর