,

একই সময়ে গর্ভবতী ৯ নার্স!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : একই হাসপাতালে কাজ করেন তারা। শুধু তাই নয়, ৯ নার্সই কাজ করেন হাসপাতালের ডেলিভারি ইউনিটে। তারাই আগামী কয়েক মাসের মধ্যে মা হতে যাচ্ছেন। এমন আশ্চর্যজনক ঘটনাটি ঘটছে পোর্টল্যান্ডের মেইন মেডিকেল সেন্টার হাসপাতালে।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ওই ৯ নার্সের গর্ভবতী হওয়ার খবর প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে গত ২৩ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৯ নার্সের মধ্যে আটজনের বেবি পাম্পের ছবিও পোস্ট করেছে।

ওই নার্সরা হলেন- এরিন গ্রিনিয়ার, রাসেল স্টিলম্যাচ, ব্রিটনি ভারভিল, লোনি সূচি, আমন্ডা স্পিয়ার, সামান্থা গিগলিও, নিকোল বার্ণস এবং হোলি সেলবি। ছবিতে নিকোল গোল্ডবার্গ নামে আরেক নার্স অনুপস্থিত।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৯ নার্সের প্রত্যেকেই হাসপাতালের রেজিস্টাককৃত নার্স। আশা করা হচ্ছে, আগামী এপ্রিল এবং জুলাইয়ের মাঝামাঝি সময়ে ওই গর্ভবতী নার্সরা সন্তান প্রসব করবেন।

পোর্টল্যান্ডের হাসপাতালের ছবিতে দেখা গেছে, নার্সরা হাসপাতালের পোশাক পরে তাদের সন্তান প্রসবের নির্ধারিত তারিখ সম্বলিত কার্ডগুলো ধরেছিলেন। এই কার্ডগুলো গোলাপী এবং নীল রঙের ছিল। এর সঙ্গে দুটি হলুদ এবং একটি সবুজ রঙের কার্ডও দেখা গেছে।

গর্ভাবস্থায় ওই নার্সরা একে অপরকে সহযোগিতা করছেন বলে জানিয়েছে ডব্লিউএমটিডব্লিউ-টিভি। রিপোর্টে বলা হয়েছে, ওই ৯ নার্স পরিকল্পনা করেছেন তারা সন্তান প্রসবের সময় একে অপরের পাশে থাকবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর